হাসিব খানের সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
উত্তর: হাসিব খান এ বছরে একই জমিতে ধান ও গলদা চিংড়ি একসাথে চাষ করার সিদ্ধান্ত নেন। এ পদ্ধতিটি সুবিধাজনক ও অর্থ সাশ্রয়ী। একই জমিতে ধান ও গলদা চিংড়ি চাষ করলে একই সাথে মাছ ও ফসল উভয়ই পাওয়া যায়। এতে ভূমির সর্বোত্তম ব্যবহার হয়। চিংড়ি ধানের ক্ষতিকর কীট-পতঙ্গ খেয়ে ফেলে। এই ধানক্ষেতে কীটনাশক ব্যবহার করতে হয় না। মাছ ও চিংড়ির চলাফেরার কারণে ক্ষেতে আগাছা জন্মাতে বাঁধা সৃষ্টি করে। জমি নিড়ানি বাবদ খরচ সাশ্রয় হয়। চিংড়ির বিষ্ঠা জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে ফলে সারের খরচ তুলনামূলক কম হয়। গবেষণায় দেখা গেছে। এ পদ্ধতিতে ধানের ফলন গড়ে শতকরা [গণিত] ভাগ বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, হাসিব খানের সিদ্ধান্ত যথার্থ ও অর্থবহুল।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৪ : কৃষিজ উৎপাদন · সৃজনশীল
হাসিব খানের সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর