নবনীর মধ্যে কোন রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নবনীর মধ্যে স্কার্ভি রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে। স্কার্ভি রোগের লক্ষণসমূহ হলো- দাঁতের মাড়ি ফুলে ওঠে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে এবং দাঁত পড়ে যায়। স্কার্ভি রোগ হলে অ্যানিমিয়া দেখা যায়। হাত ও পায়ের গাঁটে ব্যথা হয় এবং ফুলে যায়। স্কার্ভি রোগ হলে ক্ষত সহজে শুকাতে চায় না। এছাড়া ভাঙা হাড় সহজে জোড়া লাগতে চায় না। চামড়ার নিচে রক্তক্ষরণ হয়ে কালচে দাগ হয়। এ রোগে আক্রান্তরা সহজেই সর্দি-কাশি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। উদ্দীপকে নবনীর প্রায়ই সর্দি-কাশি লেগেই থাকে। কিছুদিন যাবত তার দাঁতের মাড়ি ফুলে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। এ লক্ষণগুলো দেখে বোঝা যাচ্ছে নবনী স্কার্ভি রোগে আক্রান্ত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
নবনীর মধ্যে কোন রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর