মমিন মিয়ার শরীরে যে বিশেষ খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে তার কাজের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মমিন মিয়ার শরীরে যে বিশেষ খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে তা হলো পানি। পানির অপর নাম জীবন। মানবদেহে পানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যকীয়। মানুষের দেহ পানি সঞ্চয় করে রাখতে পারে না। তাই প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে হয়। উদ্দীপকের মমিন মিয়া সবজি বাগান পরিচর্যা করে। প্রচণ্ড গরমে সারাদিন পরিশ্রম করায় তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। ফলে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। কিন্তু সেই পরিমাণ পানি পান না করলে শরীর দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মানব শরীরে পানির গুরুত্বপূর্ণ কাজসমূহ হলো- শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কাজ বজায় রাখার জন্য পানি প্রয়োজন হয়। পানি খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করে। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষে পুষ্টি উপাদান পরিবহণে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, মমিন মিয়ার শরীরে পানির ঘাটতির কারণে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। শরীরে পানির গুরুত্ব অপরিসীম যা উক্ত আলোচনায় স্পষ্ট।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
মমিন মিয়ার শরীরে যে বিশেষ খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে তার কাজের গুরু…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
