মমিন মিয়া কোন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মমিন মিয়া ডিহাইড্রেশনে ভুগছে। মানুষের বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যকীয়। শারীরিক পরিশ্রমের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পানি পান করতে হয়। উদ্দীপকের মমিন মিয়া একজন চাষি। সে সারাদিন সবজি বাগান পরিচর্যা করে। অতিরিক্ত পরিশ্রমের ফলে প্রচণ্ড গরমে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। এতে করে শরীর থেকে প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। কিন্তু সেই পরিমাণে পানি মমিন মিয়া পান করে না। শরবত, ডাবের পানি এমনকি পানি জাতিয় খাবার ও কম খায়। ফলে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। শরীরে পানির অভাব দেখা দিলে নানা সমস্যা হতে পারে। শরীর দুর্বল হয়ে পড়ে, ঠোঁট শুকিয়ে যায়, পরিপাক ও শোষণে সমস্যা হয়, মাথা ধরা, কোষ্ঠকাঠিন্য হতে পারে। শারীরিক পরিশ্রমের ভিত্তিতে প্রয়োজনীয় পানি পান করতে হয়। শরীর থেকে প্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের করতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। সর্বোপরি বলা যায়, পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার কারণে উদ্দীপকের মমিন মিয়া ডিহাইড্রেশনে ভুগছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
মমিন মিয়া কোন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
