খাদ্যে কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আমাদের দৈনিক খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এটি আমাদের দেহে তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। মস্তিষ্কের একমাত্র জ্বালানি হিসেবে কার্বোহাইড্রেটের ভূমিকা অপরিসীম। কার্বোহাইড্রেট প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণ প্রভৃতি খাদ্যদ্রব্য গ্রহণে সহায়তা করে এবং স্নেহ পদার্থের দহনে সাহায্যের মাধ্যমে আমাদের কিটোসিস রোগের হাত থেকে রক্ষা করে থাকে। এছাড়া যকৃতকে ব্যাকটেরিয়াঘটিত বিষক্রিয়া হতে রক্ষা করে এবং সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। এসব কারণে খাদ্যে কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
খাদ্যে কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর
