উদ্দীপকে নুপুরের দেহে কোন খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নুপুরের দেহে স্নেহ জাতীয় খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে। স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যায় ঘি, বিভিন্ন ধরনের তেল, নারকেল, আখরোট, বিভিন্ন ধরনের বাদাম ইত্যাদিতে। স্নেহ পদার্থের অভাব হলে - স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা যায়। ত্বক শুকনো ও খসখসে ভাব ধারণ করে। অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিডের অভাবে শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। উদ্দীপকে দেখা যায়, মিতার ১০ বছর বয়সী মেয়ে নুপুরের ত্বক শুকনো ও খসখসে হয়ে গেছে। তার শরীরের কয়েক জায়গায় চর্মরোগ দেখা দিয়েছে। যা মূলত স্নেহ পদার্থের ঘাটতি জনিত কারণে হয়েছে। তাই বলা যায়, নুপুরের দেহে স্নেহ জাতীয় খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে নুপুরের দেহে কোন খাদ্য উপাদানের ঘাটতি রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর