রিমির শরীরে কোন ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রিমি শাকসবজি ও ফল না খেয়ে শুধু মাছ-মাংস খায়। ফলে তার পা কেটে গিয়ে সৃষ্ট ক্ষতটি কিছুতেই শুকাচ্ছে না। এটি ভিটামিন 'সি' এর অভাবজনিত লক্ষণকে নির্দেশ করে। ভিটামিন 'সি' একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা এসকরবিক এসিড নামেও পরিচিত। আমলকী, পেয়ারা, আমড়া, লেবু, টমেটো, কমলালেবু, তাজা শাকসবজি প্রভৃতি ভিটামিন 'সি'-এর উৎকৃষ্ট উৎস। অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার পাশাপাশি ক্ষতস্থান শুকাতে এ ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উদ্দীপকের রিমির দৈনন্দিন খাদ্যে ভিটামিন 'সি'সমৃদ্ধ খাবারের উপস্থিতি লক্ষণীয় নয়। শাকসবজি, ফলমূলের পরিবর্তে সে শুধু মাছ-মাংস খাওয়ায় তার শরীরে ভিটামিন 'সি'এর পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে তার ক্ষতস্থানটি কিছুতেই শুকাচ্ছে না। সুতরাং উদ্দীপকের রিমির শরীরে যে ভিটামিন 'সি' এর অভাব পরিলক্ষিত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
রিমির শরীরে কোন ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর