প্রান্তের দেহে কোন ধরনের খাদ্য উপাদানের অভাব রয়েছে বলে তুমি মনে করো- তা বিশ্লেষণ করো।
উত্তর: প্রান্তের দেহে প্রোটিনজাতীয় খাদ্য উপাদানের অভাব রয়েছে। উদ্দীপকে সালেহার ৩য় শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে প্রান্ত মাংস, দুধ, ডাল একেবারেই খেতে চায় না। ইদানিং তার ওজন কমে যাচ্ছে; গায়ের চামড়ায়ও তেমন মসৃণতা নেই। মা কোনো কিছু বললে সে খুব মেজাজ দেখায়। এগুলো প্রোটিনের অভাবজনিত লক্ষণ। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ দেহকোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। আমাদের দাঁত, চুল, নখ থেকে শুরু করে দেহের অস্থি, পেশি সবই প্রোটিন দিয়ে তৈরি। দেহের কোষ সবসময় ক্ষয়প্রাপ্ত হয়। নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন। প্রোটিনের অভাবে ওজন কমে যায়, চামড়া খসখসে হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। যা প্রান্তের আচরণে লক্ষণীয়। এছাড়াও প্রোটিনের উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি খাদ্য। এগুলো হতে আমাদের দেহে প্রোটিনের অভাব পূরণ হয়। কিন্তু, প্রান্ত প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারেই গ্রহণ না করার ফলে তার মধ্যে এ ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছে। সুতরাং বলা যায়, প্রান্তের দেহে প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের অভাব রয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
প্রান্তের দেহে কোন ধরনের খাদ্য উপাদানের অভাব রয়েছে বলে তুমি মনে করো…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর