উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশের পুষ্টি উপাদানটির অভাবে কী কী রোগ হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশের পুষ্টি উপাদানটি ভিটামিন-ডি। এর অভাবে নিম্নলিখিত রোগসমূহ দেখা দেয়। যথা- ১. রিকেট—ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেট হয়। এ রোগে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায়— • শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীরের বৃদ্ধি হয় না। • পায়ের হাড়গুলো বেঁকে ধনুকের মতো আকৃতির হয়। • বুকটা সরু ও অস্বাভাবিক আকৃতি লাভ করে। • দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। দাঁতের গঠন ব্যাহত হয়। • ছোটো শিশুদের হাঁটতে দেরি হয়। ২. অস্টিওম্যালেসিয়া— এ রোগ গর্ভবতী ও স্তন্যদাত্রী মা ও বয়স্কদের হয়। এর লক্ষণগুলো হলো— • হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায় ফলে ক্রমশ হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। • এ রোগে ক্রমশ পা দুর্বল হয়ে পড়ে ও হাতের উপর ভর দিয়ে চলতে হয়। শেষ অবস্থায় পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে। • কোমরে ও পায়ে ব্যথা হতে পারে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত অংশের পুষ্টি উপাদানটির অভাবে কী কী রোগ হতে পার…
উদ্দীপক

Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর