উদ্দীপকে রেবেকার শারীরিক সমস্যা থেকে উত্তরণের উপায় গুলো কী কী? নিজের মতামত দাও।
উত্তর: উদ্দীপকের রেবেকা একজন কর্মজীবী মহিলা। ইদানীং তিনি অল্প পরিশ্রমে হাপিয়ে যাচ্ছেন। তার শরীর দুর্বল লাগার পাশাপাশি চেহারাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এগুলো শরীরে লৌহের অভাবজনিত লক্ষণকে প্রকাশ করে। আমরা জানি, লৌহ একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। খাদ্যে দীর্ঘদিন লৌহের অভাব ঘটলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এর ফলে শরীর দুর্বল লাগে ও চেহারা ফ্যাকাশে হয়ে যায়, কাজ করার ক্ষমতা কমে যায়, শিশুদের ক্ষেত্রে শরীরের বর্ধন ব্যাহত হয় প্রভৃতি। আর এ লক্ষণসমূহ উদ্দীপকে বর্ণিত চরিত্র রেবেকার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এ শারীরিক সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতে উদ্দীপকের রেবেকাকে তাই লৌহসমৃদ্ধ খাবারের স্মরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে লৌহের প্রাণিজ উৎস হলো- যকৃৎ, বৃক্ক, হৃৎপিণ্ড, দুধ প্রভৃতি। উদ্ভিজ উৎস সবুজ শাকসবজি, ডাল, শস্য, আপেল, গুড় প্রভৃতি। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, উদ্দীপকের রেবেকার শারীরিক সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে তাকে বেশি বেশি লৌহসমৃদ্ধ খাবার খেতে হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে রেবেকার শারীরিক সমস্যা থেকে উত্তরণের উপায় গুলো কী কী? নিজে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর