উদ্দীপকে আমিনার তৈরিকৃত খাদ্য তালিকার খাদ্য গুলো ভবিষ্যতে রাইসাকে কী ধরনের রোগ থেকে বাঁচাবে বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আমিনা তার তিন বছর বয়সী মেয়ে রাইসার খাদ্য তালিকায় মাছ, ডিম, ডাল প্রভৃতি খাদ্য রাখার চেষ্টা করেন। এ খাদ্যসমূহকে বলা হয় প্রোটিনের উৎকৃষ্ট উৎস এবং রাইসাকে এই খাদ্যগুলোই ভবিষ্যতে 'কোয়াশিয়রকর' ও 'ম্যারাসমাস' রোগ থেকে বাঁচাবে বলে আমি মনে করি। উল্লেখ্য ম্যারাসাস ও কোয়াশিয়রকর হলো প্রোটিনের অভাবে শিশুদের শরীরে বহুল পরিলক্ষিত দুটি রোগ। এছাড়াও আমিষের অভাবের ফলে- ১. শিশুর দেহের বৃদ্ধি ব্যাহত হয়। ২. ওজন কমে যায়। ৩. মানসিক বিকাশ পিছিয়ে পড়ে। ৪. এনজাইমের সংশ্লেষণ কমে যায়। ৫. বদহজম হয় প্রভৃতি। উদ্দীপকের আমিনা যেহেতু তার তিন বছর বয়সী মেয়ের খাদ্য তালিকায় নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ এ খাদ্য উপাদানটি রাখার চেষ্টা করে থাকেন, তাই তার মেয়ে আলোচিত এ রোগসমূহ থেকে বাঁচবে বলে আমি মনে করি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে আমিনার তৈরিকৃত খাদ্য তালিকার খাদ্য গুলো ভবিষ্যতে রাইসাকে ক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর