জনাব তারেকের মধ্যে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তারেকের মধ্যে সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদনটি লক্ষ করা যায়। সংস্কৃতি সামাজিক পরিবর্তনের সূচনা করে। যেকোনো সমাজের দিকে তাকালেই দেখা যায়, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি। এরই ফলে বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান। সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে, যেমন- ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থার উপরে বিদেশি সংস্কৃতির প্রভাব পরিদৃষ্ট হয়। এছাড়া ভ্রমণ কাহিনি। পাঠ, বিদেশ ভ্রমণ, অন্যান্য দেশের জনগণের সঙ্গে সাক্ষাৎকার এসবই সামাজিক পরিবর্তন নিয়ে আসে। মহামানবদের ক্ষেত্রেও দেখা যায় নানা মুখী পরিবর্তন। উদ্দীপকে জনাব তারেক দেশ-বিদেশ ভ্রমণ কালে অন্যের জীবন প্রণালী জেনে তা ব্যক্তি জীবনে অনুশীলনের চেষ্টা করেন, যা এই সাংস্কৃতিক উপাদানগত পরিবর্তনকেই বোঝায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
জনাব তারেকের মধ্যে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি লক্ষণীয়? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর