শিক্ষা কীভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষা নারীকে কর্মমুখী করে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। শিক্ষিত নারীরা বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। তারা শহর এলাকায় বিভিন্ন শিল্প ও কল-কারখানায় চাকরি করছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করছে। তাছাড়া গ্রাম পর্যায়ে শিক্ষিত নারীরা সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্বও পালন করছে। এভাবে শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকার পরিবর্তন ঘটিয়েছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
শিক্ষা কীভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে? ব্যাখ্যা কর।
উত্তর
