তথ্য-১-এ সমাজ পরিবর্তনের কোন উপাদানটির উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ এ সমাজ পরিবর্তনের প্রযুক্তি উপাদানটির উল্লেখ রয়েছে। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। প্রযুক্তির ক্রমোন্নতিতে সমাজব্যবস্থায় দুই ধরনের ফলাফল দেখা যায়। একটি প্রত্যক্ষ এবং অপরটি পরোক্ষ। কতকগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণাম, যেমন- সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন, গ্রামীণ জীবনের উপর নাগরিক জীবনের প্রভাব প্রভৃতি। এগুলো প্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব। উদ্দীপকের তথ্য-১ এ বলা হয়েছে, আজকাল বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষার্থীরা ক্লাস করে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাবে ২০/২৫টি কম্পিউটার দিয়ে ICT ক্লাস করানো হয়। এরূপ বর্ণনায় সমাজ পরিবর্তনে প্রযুক্তি উপাদানটির পরিচয় প্রকাশ পায়। বর্তমান সময়ে সমাজের সর্বক্ষেত্রে প্রযুক্তির এমন উপস্থিতি সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-১-এ সমাজ পরিবর্তনের কোন উপাদানটির উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
