দৃশ্যকল্প-২-এ উল্লিখিত বিষয়টি নারীর অধিকার ও ক্ষমতায়নের পথকে সুগম করবে? তুমি কি একমত? মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়টি নারীর অধিকার ও ক্ষমতায়নের পথকে সুগম করবে। উক্তিটির সাথে আমি একমত। বর্তমানে নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রে প্রভূত পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। তারা এখন উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এসব শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা, যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। বিভিন্ন কর্মক্ষেত্রে নারীর এই কর্মযোগ তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি করেছে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, নারী উদ্যোক্তা সমিতির সভাপতি ফাতেমা বেগম স্কুলে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সফল উদ্যোক্তা। নারীর এই ভূমিকা নারীর অধিকার ও ক্ষমতায়নের পথকে সুগম করেছে। নারীরা এক সময় গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে নারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এবং ভালো চাকরি করে পরিবারে বাড়তি অর্থ উপার্জনের সুযোগ সম্প্রসারিত করছে। সরকারি প্রশাসন, পুলিশ, ডাক-সমবায়, আনসারসহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের বিরাট অংশ চাকরি করছে। যার মধ্য দিয়ে নারীর অধিকার ও ক্ষমতায়নের পথ আরও সুগম হচ্ছে। অতএব বলা যায়, নারীর ভূমিকার পরিবর্তন নারীর অধিকার ও ক্ষমতায়নের পথকে সুগম করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ উল্লিখিত বিষয়টি নারীর অধিকার ও ক্ষমতায়নের পথকে সুগম ক…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
