তুমি কি মনে কর, জনাব মনিরের কর্মকাণ্ডে সামাজিক পরিবর্তনের যে উপাদানটি প্রতিফলিত হয়েছে তা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? যুক্তি দাও।
উত্তর: জনাব মনিরের কর্মকাণ্ডে সামাজিক পরিবর্তনে প্রযুক্তি উপাদানটির প্রতিফলন দেখা যায়, যা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্ববহ ভূমিকা রাখে। বিজ্ঞানের প্রয়োগিক দিক হলো প্রযুক্তি। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্গত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। যেমন বেতারের আবিষ্কার সামাজিক জীবনে আমোদ-প্রমোদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং অন্যান্য আরও বহু ধরনের কাজকে প্রভাবিত করেছে। উদ্দীপকে জনাব মনির তার গরুর খামারে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এবং বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন ঘটান, যা এ প্রযুক্তিকেই স্মরণ করিয়ে দেয়। সকল দেশের মতো বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তন আনয়নে দুইভাবে প্রভাবিত করে। একটি প্রত্যক্ষ অন্যটি পরোক্ষ। কতকগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের আবশ্যম্ভবী পরিণাম। যেমন- শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন প্রভৃতি। এগুলো প্রত্যক্ষ প্রভাব। আর বেকারত্ব বৃদ্ধি শ্রমিক-মালিকের মধ্যে ব্যবধান। ইত্যাদি পরোক্ষ প্রভাব। তবে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি ব্যবস্থায় প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের বীজ, সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ লক্ষ করা যায়। চিংড়ি চাষে অভাবনীয় পরিবর্তন, সমন্বিত মাছ চাষ, গবাদিপশুর প্রজনন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফসল। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, যা সমাজ থেকে ক্ষুধার কষ্ট লাঘব করেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব মনিরের কর্মকাণ্ডে সামাজিক পরিবর্তনের যে উপাদান…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর