উদ্দীপকে বর্ণিত মহিলাদের কাজ নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত মহিলাদের কাজ নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে।- উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। সামাজিক জীবনের সর্বক্ষেত্রে নারীদের সরব উপস্থিতি তাদের ক্ষমতায়নকে সুনিশ্চিত করে। তাদের অধিকার আদায়ের পথকে মসৃণ করে। তাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। উদ্দীপকে নারীরা কারখানায় কাজ করার মাধ্যমে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে এসেছে। নারীরা একসময় গৃহস্থলি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ তারা শহর এলাকার পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, পাট, চা, কাগজ, তথা শিল্প-কারখানায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, যা তাদেরকে তাদের স্বস্থানে সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা পালনের ক্ষমতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। আবার কর্মক্ষেত্রের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও নারীদের সচেতনতামূলক কর্মকাণ্ডের বিষয়টি উদ্দীপকে ওঠে এসেছে। এর মাধ্যমে নারীরা বিভিন্ন পেশা, যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভূমিকা রাখছে। সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ প্রশংসনীয়। আবার এই শিক্ষিত নারীরাই তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া ও যথার্থ স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখছে। এছাড়াও সচ্ছল নারীরা বহু সামাজিক দায়িত্বও পালন করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মহিলাদের কাজ নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে- বিশ্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর