'নারীর ক্ষমতায়নে ভবানীপুর গ্রামের নারীদের কার্যক্রম যথাযথ'-বিশ্লেষণ কর।
উত্তর: নারীর ক্ষমতায়নে ভবানীপুর গ্রামের নারীদের কার্যক্রম যথাযথ। নারী ক্ষমতায়নের যথার্থ প্রক্রিয়া হলো প্রথমে নারী সমাজ বিদ্যমান অজ্ঞতা, কুসংস্কার ও কুপ্রথা দূর করা। এক্ষেত্রে প্রধান উপায় হলো তাদের মধ্যে সচেতনতা তৈরি। সচেতনতা তৈরি ব্যতিরেকে কোনো ভাবে অদেরকে কুসংস্কার থেকে ফেরানো অসম্ভব। তৃতীয়ত সচেতনতা তৈরির প্রধান হাতিয়ার হলো শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া। প্রয়োজনে 'সরকার কর্তৃক প্রদত্ত উপবৃত্তি প্রকল্প সংযুক্ত করে দেওয়া। ফলে নারীরা সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান ভাবে শিক্ষা গ্রহণ করবে। চতুর্থত, শিক্ষা গ্রহণ শেষে বা শিক্ষার পাশাপাশি নারীদের কে কর্মক্ষেত্রে নিয়োজিত করা। একসময় নারী শুধু গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাদেরকে শহর এলাকায় পোশাক শিল্প, ঔষধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলি-যোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাত করণ প্রভৃতি শিল্প ও কল কারখানায় চাকরিতে সংযুক্ত করা। শিক্ষিত নারীদের কে সরকারি চাকরিতে উদ্বুদ্ধ করা। সরকারি ক্ষেত্রে নারীদের প্রশংসনীয় ভূমিকার দৃষ্টান্ত তুলে ধরা। এভাবে নারীদের সামাজিক দায়িত্ব পালনেও উৎসাহিত করা। নারী ক্ষমতায়নের জন্য এ ধারাবাহিক কার্যক্রমটি ফলপ্রসূ। যা ভবানীপুর গ্রামের নারীদের মধ্যে লক্ষ করা যায়। তাই বলতে পারি, তাদের কার্যক্রম টি যথার্থ ও বাস্তব সম্মত হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
'নারীর ক্ষমতায়নে ভবানীপুর গ্রামের নারীদের কার্যক্রম যথাযথ'-বিশ্লেষণ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর