দৃশ্যপট-২ এ সামাজিক পরিবর্তনের কোন উপাদান কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-২ এ সামাজিক পরিবর্তনের শিল্পায়ন ও নগরায়ন উপাদানটি কার্যকর। সামাজিক পরিবর্তনের মূলে যেসব গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্পায়ন ও নগরায়ণ। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। আর শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যপট-২ এ সম্প্রতি ফতেয়াবাদ গ্রামে কৃষি জমিতে চাষের পরিবর্তে ঔষধ তৈরি হচ্ছে। পাশাপাশি কাগজ তৈরির একটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। মানুষ তাদের পূর্ব পুরুষের পেশা ছেড়ে নানামুখী কাজে যুক্ত হচ্ছে। পুরো গ্রামে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জীবনে ব্যস্ততা বেড়েছে। অনেক গরীব মানুষ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েছে কিন্তু হারিয়ে গেছে সরলতা ও আন্তরিকতা। এরূপ বর্ণনায় শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে এখানে পরিবর্তন সাধিত হয়েছে। কারণ শিল্পায়ন ও নগরায়নের মানুষের পেশার পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে মানুষের জীবনযাত্রায়। যেমনটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। এছাড়া শিল্পায়ন ও নগরায়ণের নেতিবাচক যে প্রভাব রয়েছে সেটিরও উল্লেখ রয়েছে উদ্দীপকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-২ এ সামাজিক পরিবর্তনের কোন উপাদান কার্যকর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর