তথ্য-২ এর উল্লিখিত উপাদানটি নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে- বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-২ এর উল্লিখিত উপাদানটি সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকায় পরিবর্তনকে বোঝাচ্ছে। যা নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে। উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ে নারীর উপস্থিতি, গ্রামীণ শিক্ষায় এবং অনলাইন উপার্জনে নারীদের অংশগ্রহণ- এ তথ্যগুলো সামাজিক জীবনের সর্বক্ষেত্রে নারীদের সরব উপস্থিতিকে তুলে ধরেছে, যা তাদের ক্ষমতায়নকে সুনিশ্চিত করে। তাদের অধিকার আদায়ের পথকে মসৃণ করে। তাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। নারীরা এক সময় গৃহস্থলি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ তারা শিল্প-কারখানায়, শিক্ষাক্ষেত্রে, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাত করণ প্রভৃতি ক্ষেত্রে কাজ করছে। শিক্ষিত নারীরা বিভিন্ন 'পেশা যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এ কর্মসংস্থানের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটাতাজা করণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাস-মুরগি পালন, টেইলারিং প্রভৃতি। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্বও পালন করছে। তাই দেখা যাচ্ছে, সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকায়ও পরিবর্তন ঘটেছে। নারীর ভূমিকার এ পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে বা মসৃণ করেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য-২ এর উল্লিখিত উপাদানটি নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে- বিশ্ল…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর