ভবানীপুর গ্রামের সামাজিক পরিবর্তনের মূল কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: ভবানীপুর গ্রামের সামাজিক পরিবর্তনের মূল কারণ শিক্ষা। উদ্দীপকে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরে মানুষের মধ্যে যে আত্ম সচেতনতা এসেছে, তা দ্বারা প্রমাণ হয় পরিবর্তনের মূল স্কুল ও কলেজ থেকে প্রদত্ত শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার-বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। উদাহরণ হিসেবে বলা যায় যে, 'বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষা নারীকে কর্মমুখী করেছে। এতে নারীর ক্ষমতায়ন ঘটেছে। অতএব স্পষ্টভাবে উল্লেখ করা যায় যে, ভবানীপুর গ্রামের সামাজিক পরিবর্তনের মল কারণ শিক্ষা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
ভবানীপুর গ্রামের সামাজিক পরিবর্তনের মূল কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর