দৃশ্যকল্প-১-এর গ্রামটির সামাজিক পরিবর্তনে কোন উপাদানটি কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর গ্রামটিতে সামাজিক পরিবর্তনের প্রযুক্তি উপাদানটি কার্যকর। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দীর্ঘদিন পর গ্রামে গিয়ে রিনা নিজ গ্রামকে চিনতে পারছিল না। গ্রামের মানুষের জীবন অনেক উন্নত হয়েছে। কৃষিকাজে ট্রাক্টর ও উন্নত বীজ ব্যবহার করার কারণে উৎপাদন বেড়েছে। গ্রামের মানুষ ফেসবুক চালায়। ভিডিও কল করে দূরের লোকজনের সাথে কথা বলছে। এখানে রিনার প্রত্যক্ষ করা সামাজিক পরিবর্তনে যে উপাদানটি ভূমিকা পালন করেছে সেটি হলো প্রযুক্তি। প্রযুক্তির নানা উপাদানের কল্যাণে তার গ্রামে কৃষির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এসেছে নানা রকম পরিবর্তন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এর গ্রামটির সামাজিক পরিবর্তনে কোন উপাদানটি কার্যকর? ব্য…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর