তথ্য ছক-১-এ সামাজিক পরিবর্তনের কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য ছক-১ সামাজিক পরিবর্তনের প্রযুক্তি উপাদানকে ইঙ্গিত করা হয়েছে। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। কতকগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণাম, যেমন- শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন, গ্রামীণ জীবনের ওপর নাগরিক জীবনের প্রভাব প্রভৃতি। এগুলো প্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব। আর বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক-মালিকের মধ্যে ব্যবধান, প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি প্রভৃতি প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ প্রভাব। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের বীজ, সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ লক্ষ করা যায়। উদ্দীপকের তথ্য ছক-১ এর দৃশ্যমান প্রমাণগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার; শ্রেণিকক্ষে ডিজিটাল ডিভাইসের ব্যবহার এবং উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি। এগুলো সামাজিক পরিবর্তনের প্রযুক্তি নামক উপাদানকে নির্দেশ করে। যার স্পর্শে সমাজে নানাবিধ আশ্চজনক পরিবর্তন সাধিত হয়েছে। প্রযুক্তি তাই সামাজিক পরিবর্তনের বিস্ময়কর উপাদান।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
তথ্য ছক-১-এ সামাজিক পরিবর্তনের কোন উপাদানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর