“দৃশ্যকল্প-২-এর উল্লিখিত তথ্য নারীর ক্ষমতায়নের পথকে সুগম করছে”- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তথ্যটি হলো নারী শিক্ষা যা নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে। মন্তব্যটি যথার্থ। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। শিক্ষা যেমন যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়, তেমনি নারী শিক্ষা নারীকে কর্মমুখী করে। প্রকৃত অর্থে শিক্ষা নারীর ক্ষমতায়ন ঘটিয়ে নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ মেডিকেল কলেজে পড়ুয়া মীনা তার মাকে বলল যে তার ক্লাসে ৬০% শিক্ষার্থী নারী। এ তথ্য শুনে মা অবাক হলে মীনা বললেন দেশের সব পেশায়ই নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গ্রামের নারীরাও বিভিন্ন কাজ করে নিজেদেরকে মর্যাদাশীল করছে। এরূপ বর্ণনায় নারীর শিক্ষা বিষয়টি প্রকাশ পেয়েছে। নারীরা পূর্বের তুলনায় লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে। ফলে তারা বিভিন্ন পেশায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে পারছে। নারীরা এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। শিক্ষার প্রভাবে তারা গৃহস্থালি কাজের গণ্ডি থেকে বেরিয়ে আসছে। আজ তারা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ঔষধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কলকারখানায় চাকরি করছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা, যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচারবিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। তাছাড়া গ্রাম পর্যায়ে শিক্ষিত নারীরা সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এসকল অর্থনৈতিক কর্মের ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। পরিবার ও সমাজে তাদের অবদানের জন্য গুরুত্বও বাড়ছে। সমাজে তাদের অবস্থানের উন্নতি ঘটছে। যা নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আলোচনা শেষে তাই বলা যায়, শিক্ষার আলোয় আলোকিত আজ নারী। শিক্ষার আলোয় নারী একদিকে সামাজিক পরিবর্তনে যেমন ভূমিকা পালন করছে অন্যদিকে তা নারীর ক্ষমতায়নের পথকেও সুগম করছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
“দৃশ্যকল্প-২-এর উল্লিখিত তথ্য নারীর ক্ষমতায়নের পথকে সুগম করছে”- বিশ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর