অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।
উত্তর: কৈশোরের মনোসামাজিক সমস্যাগুলোর একটি ধরন হচ্ছে অন্তর্মুখী সমস্যা। এ ধরনের সমস্যায় সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা নানা ধরনের মানসিক ও আবেগীয় জটিলতায় ভোগে। যেমন- হতাশা, উদ্বেগ ইত্যাদি। অন্তর্মুখী সমস্যায় বাইরে থেকে প্রকাশ কম থাকে অর্থাৎ তাদের দেখে হয়তো মনে হবে, সে খুবই স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু ভিতরে ভিতরে সে খুব যন্ত্রণায় ভুগছে। আবেগীয় এসব সমস্যা পরবর্তীতে বিভিন্ন শারীরিক সমস্যার উদ্ভব ঘটায়। যেমন- হতাশা ও বিষণ্ণতা থেকে খাদ্যে অনীহা, ঘুমের সমস্যা সৃষ্টি হতে পারে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।
উত্তর
