উদ্দীপকের রহিমা বিকাশের কোন স্তরে রয়েছে তা উল্লেখ করে সে স্তরের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহিমা বিকাশের বয়ঃপ্রাপ্তির শেষভাগ স্তরে রয়েছে। জীবনের সূচনা হয় মাতৃগর্ভ থেকে। জন্মের পর শৈশব, কৈশোর, প্রাপ্ত বয়স পার হয়ে একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে একই রকম বৈশিষ্ট্য থাকে না। আবার কৈশোর ও প্রাপ্ত বয়সের বিকাশ কখনই একরকম নয়। জীবন প্রসারের সম্পূর্ণ সময়কে কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে। এগুলোই বিকাশের স্তর নামে পরিচিত। উদ্দীপকের রহিমা পঁয়ত্রিশ বছর বয়সী একজন মহিলা। তিনি বিকাশের বয়ঃপ্রাপ্তির শেষভাগে অবস্থান করছেন। ২৫ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এর সময়কাল। এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মা-বাবা হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ। বিয়ের পর দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুজনের মধ্যে খাপ খাওয়ানো শিখতে হয়। সন্তান লালন-পালন একটি নতুন কাজ, যা তাদের অবশ্যই পালন করতে হয়। স্বামী-স্ত্রীর সুন্দর সমঝোতায় গৃহ পরিচালনায় সফলতা আসে। চাকরি, বিয়ে, সন্তান সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে, তারা এসবের বাইরে অন্য কোনো বিষয়ে মনোযোগী হওয়ার অবকাশ পায় না।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের রহিমা বিকাশের কোন স্তরে রয়েছে তা উল্লেখ করে সে স্তরের বৈশ…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
