একটি শিশুর সার্বিক বিকাশের জন্য 'খ' ও 'গ'-এর বিষয়বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'খ' ও 'গ'নং চিত্রের বিষয়বস্তু হলো শিশুর বর্ধন ও বিকাশ। বর্ধন বলতে বস্তুত দৈহিক আকার-আয়তনের পরিবর্তনকে বোঝায়। বর্ধন হলো দেহের পরিমাণগত পরিবর্তন যা সাধারণত ২৫ বছর পর্যন্ত মানবদেহে চলমান থাকে। মানবদেহের উচ্চতা বৃদ্ধি বর্ধনের উৎকৃষ্ট উদাহরণ এবং উদ্দীপকের চিত্র-'খ'তে মানব দেহের উচ্চতার বৃদ্ধি ও তার পরিমাপই নির্দেশিত হয়েছে। অপরদিকে বিকাশ বলতে বোঝায় দৈহিক আকার-আয়তনসহ কর্মদক্ষতা, আচরণ তথা মানবদেহের সামগ্রিক পরিবর্তন। বিকাশ একইসাথে পরিমাণগত ও গুণগত পরিবর্তন হওয়ায় তা আজীবন চলতে থাকে। উদ্দীপকের চিত্র-'গ'তে শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার আচরণগত পরিবর্তন বা সক্ষমতাও চিত্রিত হয়েছে, যা শিশুর বিকাশ প্রক্রিয়াকে, নির্দেশ করে এবং মানবদেহে চিত্রিত এ দুটি বিষয়বস্তুর গুরুত্বই অত্যধিক যা একটি জীবকোষ পরিপূর্ণ মানুষে পরিণত করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত বিকাশের এ প্রক্রিয়া অব্যাহত থাকে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
একটি শিশুর সার্বিক বিকাশের জন্য 'খ' ও 'গ'-এর বিষয়বস্তু গুরুত্বপূর্ণ…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর