রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায়-বিশ্লেষণ করো।
উত্তর: রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায় বলে আমি মনে করি। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের একই রকম বৈশিষ্ট্য থাকে না। জীবনের এক এক পর্যায়ে এক এক রকম বিকাশ হয়। উদ্দীপকে উল্লিখিত রাব্বির বয়স [গণিত] বছর। সে এখন বিমূর্ত চিন্তা করতে পারে এবং নিজস্ব মূল্যবোধ সম্পর্কে সচেতন। এছাড়া রাব্বির মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তনও লক্ষ করা যায়। অর্থাৎ রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায়। [গণিত] থেকে [গণিত] বছর পর্যন্ত সময়কে বয়ঃসন্ধি বা কৈশোরকাল বলে। এই সময়টি শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। যৌন ক্ষমতার পূর্ণ বিকাশে তারা প্রজনন ক্ষমতা অর্জন করে। উভয় লিঙ্গের সময়বয়সীদের সাথে পরিণত আচরণ এ বয়সের অন্যতম বিকাশমূলক কাজ। বাবা-মা ও অন্যের ওপর থেকে শৈশবের আবেগীয় নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকেই কমতে থাকে। এ সময় তারা আত্মনির্ভরশীল হয় এবং তাদের মধ্যে স্বাধীনতার চাহিদা ও সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ লক্ষ করা যায়। তারা সমাজের ভালোর জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করতে উৎসাহী হয়। এ সময়ের মধ্যে ছেলেমেয়েদের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের নিজস্ব ধারণা জন্মে এবং নিজের যোগ্যতা ও দক্ষতার আলোকে পেশার প্রতি আগ্রহ তৈরি হয়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায়-বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
