অন্তর্মুখী সমস্যা বলতে কী বোঝ?
উত্তর: অন্তর্মুখী মনোসামাজিক সমস্যা হলো কৈশোরের মনোসামাজিক সমস্যার একটি। কৈশোরের মনোসামাজিক সমস্যা দুই ধরনের হয়। একটি অন্তর্মুখী ও অপরটি বহির্মুখী। অন্তর্মুখী সমস্যায় সমস্যাগ্রস্ত ছেলেমেয়েরা নানা ধরনের মানসিক ও আবেগীয় জটিলতায় ভোগে। যেমন- হতাশা, উদ্বেগ ইত্যাদি। বাইরে থেকে এ ধরনের সমস্যার প্রকাশ কম থাকে অর্থাৎ তাদের দেখে হয়তো মনে হবে, সে খুবই স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু ভেতরে ভেতরে সে খুব যন্ত্রণায় ভুগছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
অন্তর্মুখী সমস্যা বলতে কী বোঝ?
উত্তর