শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে করো, সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছে? তোমার মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছে। আমরা জানি, বিকাশ ধারাবাহিকাবে চলে। এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়সেও পিতামাতার উপর নির্ভরশীল থাকে সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না ধরে নেওয়া হয়। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় সুখের এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে এ কাজের ব্যর্থতা জীবনে আনে অশান্তি এবং পরবর্তী স্তরের সফলতায় বাধা সৃষ্টি করে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো- জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। এ কাজের সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে সুখী। এ কাজের ব্যর্থতা পরবর্তী স্তরের উত্তরণে আনে বাধা, জীবনে আনে অশান্তি। উদ্দীপকে সাব্বির অফিসের পর বাকি সময়টা স্ত্রী সন্তানের সঙ্গেই কাটায়। তাদের দুই জনের মধ্যে রয়েছে সুন্দর সমঝোতা। মা-বাবার মধ্যে সুন্দর সমঝোতা থাকলে শিশুর বিকাশ যথাযথ হয়। মা-বাবা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল

তুমি কি মনে করো, সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অ…

উদ্দীপক

সামিহা ও সাব্বির দম্পতির একমাত্র সন্তান সতেজ। সতেজকে নিয়ে তার মা বেশ ব্যস্ত। এক বছর বয়সী সতেজ অল্প অল্প হাঁটতে শিখেছে এবং শক্ত খাবার খেতে পারছে। সাব্বির অফিসের পর বাঁকি সময়টা স্ত্রী সন্তানের সঙ্গেই কাটায়। তাদের দু'জনের মধ্যে রয়েছে সুন্দর সমঝোতা।

Dhaka · 2024

উত্তর

বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন। যখন দেহের কোনো একটি অংশের বা সমগ্র দেহের বৃদ্ধি ঘটে এবং যার ফলে আকার-আকৃতির পরিবর্তন হয় তাকে বর্ধন বলে।

উত্তর

জীবনের সূচনা হয় মাতৃগর্ভ থেকে। ২৮০ দিন বা ৪০ সপ্তাহ বা নয় মাস গর্ভে থাকার পর শিশুর জন্ম হয়। জন্মের পর শৈশব, কৈশোর, প্রাপ্ত বয়স পার হয়ে একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে এই একই রকম বৈশিষ্ট থাকে না। একটি দুই বছরের শিশু এবং একটি দশ বছরের শিশুর বৈশিষ্ট্যের অনেক পার্থক্য থাকে। আবার কৈশোর ও প্রাপ্ত বয়সের বিকাশ কখনোই একরকম নয়। জীবন প্রসারের সম্পূর্ণ সময়কে কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে। এগুলোই বিকাশের স্তর নামে পরিচিত।

উত্তর

সতেজ বিকাশের অতি শৈশব ও টডলারহুড স্তরে রয়েছে। দুই সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত সময়কাল। কিছুদিন পূর্বেও যে শিশুটি বড় অসহায় ছিল সে এখন- বসতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে। এই বয়সের মধ্যে তার অন্যের সাথে অন্তরঙ্গতা তৈরি হয়। ১ম বৎসর অতি শিশু, ২য় বৎসর হলো টডলার। শিশুর দুই বছর বয়সের মধ্যে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়, যা তাদের স্বাধীনভাবে চলতে সহায়তা করে। উদ্দীপকে দেখা যায়, সামিয়া ও সাব্বির দম্পতির একমাত্র সন্তান সতেজ। সতেজকে নিয়ে তার মা বেশ ব্যস্ত। এক বছর বয়সী সতেজ অল্প অল্প হাটতে শিখেছে, সদ্য খাবার খেতে পারছে। যা বিকাশের অতি শৈশব ও টডলারহুড স্তরকে নির্দেশ করে। তাই বলা যায়, সতেজ বিকাশের অতি শৈশব ও টডলারহুড স্তরে রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি সাব্বির এবং সামিহা তাদের স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছে। আমরা জানি, বিকাশ ধারাবাহিকাবে চলে। এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়সেও পিতামাতার উপর নির্ভরশীল থাকে সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না ধরে নেওয়া হয়। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় সুখের এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে এ কাজের ব্যর্থতা জীবনে আনে অশান্তি এবং পরবর্তী স্তরের সফলতায় বাধা সৃষ্টি করে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো- জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। এ কাজের সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে সুখী। এ কাজের ব্যর্থতা পরবর্তী স্তরের উত্তরণে আনে বাধা, জীবনে আনে অশান্তি। উদ্দীপকে সাব্বির অফিসের পর বাকি সময়টা স্ত্রী সন্তানের সঙ্গেই কাটায়। তাদের দুই জনের মধ্যে রয়েছে সুন্দর সমঝোতা। মা-বাবার মধ্যে সুন্দর সমঝোতা থাকলে শিশুর বিকাশ যথাযথ হয়। মা-বাবা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।
SSCগার্হস্থ্যবিজ্ঞানঅধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিতার দুই সন্তান। মুসার বয়স 88 বছর এবং রাব্বির বয়স 1313 বছর। মুসা খেলাধুলা করতে ও বন্ধু তৈরিতে আগ্রহী। রিতা তার ছেলে রাব্বির মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন লক্ষ করেন। রাব্বি এখন বিমূর্ত চিন্তা করতে পারে এবং-নিজস্ব মূল্যবোধ সম্পর্কে সচেতন।

Combined · 2018

ক
বর্ধন কাকে বলে?
খ
অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।
গ
মুসা তার বয়সের কোন স্তরে অবস্থান করছে? আলোচনা করো।
ঘ
রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায়-বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।

অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্ধন কাকে বলে?

বর্ধন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পঁয়ত্রিশ বছর বয়সী রহিমা মাধ্যমিকে পড়ুয়া দিপা ও একাদশ শ্রেণিতে পড়ুয়া রুবেলকে নিয়ে খুবই ব্যস্ত থাকেন। ছেলে বেশ মেধাবী বিধায় ডাক্তার বানাবে এ আশায় নবম শ্রেণি থেকেই বিজ্ঞান বিষয়ে পড়িয়ে আসছেন। বাবা ভাবেন এখন বিজ্ঞান শিখে কিছু হবে না। তিনি তাকে অন্য বিষয়ে পড়ার জোর তাগিদ দেন। এতে ছেলে মানসিকভাবে ভেঙে পড়লে মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব হয়। রুবেলের চাচা তার বাবাকে সন্তানের আগ্রহের প্রতি গুরুত্ব দিতে বলেন।

Dhaka · 2020

ক
বিকাশ বলতে কী বোঝায়
খ
শিশুরা কোন বয়সে যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের রহিমা বিকাশের কোন স্তরে রয়েছে তা উল্লেখ করে সে স্তরের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
ঘ
চাচার পরামর্শ রুবেলের ডাক্তার হওয়ার জন্য কতটা প্রভাব ফেলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.শিশুরা কোন বয়সে যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে? ব্যাখ্যা করো।

শিশুরা কোন বয়সে যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিকাশ বলতে কী বোঝায়

বিকাশ বলতে কী বোঝায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দশ বছর বয়সী রাতুল একা থাকতে খুব ভালোবাসে। সে কারও সাথে মিশতে পারে না। পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। সে কোনো খেলাধুলায়ও অংশগ্রহণ করতে চায় না। রাতুলের বাবা-মা এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন হয়ে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন। তিনি বলেন, “বিভিন্ন বয়সের বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে জানা থাকলে অনেক সুবিধা হয়।”

Rajshahi · 2022

ক
কত বছর বয়সে শিশু শক্ত খাবার খেতে শেখে?
খ
বর্ধন ও বিকাশের মধ্যকার পার্থক্য উল্লেখ করো।
গ
উদ্দীপকে রাতুল বিকাশের যে স্তরে রয়েছে সেই বয়সের বিকাশ মূলক কাজ সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ
শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে কী কী সুবিধা হতে পারে বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বর্ধন ও বিকাশের মধ্যকার পার্থক্য উল্লেখ করো।

বর্ধন ও বিকাশের মধ্যকার পার্থক্য উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত বছর বয়সে শিশু শক্ত খাবার খেতে শেখে?

কত বছর বয়সে শিশু শক্ত খাবার খেতে শেখে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাব্বির বয়সই তার বিকাশমূলক কার্যকলাপের প্রতিফলন ঘটায়-বিশ্লেষণ করো।মুসা তার বয়সের কোন স্তরে অবস্থান করছে? আলোচনা করো।অন্তর্মুখী সমস্যা কী? ব্যাখ্যা করো।বর্ধন কাকে বলে?চাচার পরামর্শ রুবেলের ডাক্তার হওয়ার জন্য কতটা প্রভাব ফেলবে? তোমার উত্তরের সপক্ষেউদ্দীপকের রহিমা বিকাশের কোন স্তরে রয়েছে তা উল্লেখ করে সে স্তরের বৈশিষ্ট্যগুলো ব্শিশুরা কোন বয়সে যুক্তিপূর্ণ চিন্তা করতে শেখে? ব্যাখ্যা করো।বিকাশ বলতে কী বোঝায়শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে কী কী সউদ্দীপকে রাতুল বিকাশের যে স্তরে রয়েছে সেই বয়সের বিকাশ মূলক কাজ সম্পর্কে ব্যাখ্যাবর্ধন ও বিকাশের মধ্যকার পার্থক্য উল্লেখ করো।কত বছর বয়সে শিশু শক্ত খাবার খেতে শেখে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।