শিখার আচরণিক পরিবর্তন মূলত তার বয়সেরই বহিঃপ্রকাশ- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: শিখার আচরণিক পরিবর্তন মূলত তার বয়সেরই বহিঃপ্রকাশ- হ্যাঁ, আমি এ উক্তিটির সাথে একমত। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের একই রকম বৈশিষ্ট্য থাকে না। জীবনের একেক পর্যায়ে একেক রকম বিকাশ হয়। উদ্দীপকে দিপার বোন শিখার বয়স ১৬ বছর। সে বেশ আবেগপ্রবণ, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট এবং নিজের প্রতি সে সচেতন, যা শিশু বিকাশের বয়ঃসন্ধি বা কৈশোরকালকে নির্দেশ করে। ১১-১৮ বছর পর্যন্ত সময়কে বয়ঃসন্ধি বা কৈশোরকাল বলে। এই সময়টি শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। যৌন ক্ষমতার পূর্ণ বিকাশে তারা প্রজনন ক্ষমতা অর্জন করে। বিমূর্ত বিষয় চিন্তা করতে পারে অর্থাৎ সে বিষয় চোখে দেখা যায় না যেমন সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারে। কে কোন পেশায় যাবে সে অনুযায়ী পড়াশুনা করে। তার মধ্যে নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরি হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করতে আরম্ভ করে। এ বয়সে নিজ চেহারার প্রতি তাদের মনোযোগ বাড়ে। সুতরাং বলা যায়, শিখার আচরণিক পরিবর্তন মূলত তার বয়সেরই বহিঃপ্রকাশ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
শিখার আচরণিক পরিবর্তন মূলত তার বয়সেরই বহিঃপ্রকাশ- তুমি কি একমত? উত্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর