'খ' ও 'গ' পর্যায়ের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' পর্যায় হলো বয়ঃসন্ধি বা কৈশোরকাল এবং 'গ' পর্যায় হলো প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকাল। এ দুটি পর্যায়ের মধ্যে পার্থক্য রয়েছে। ১১-১৮ বছর পর্যন্ত সময়কে বয়ঃসন্ধি বা কৈশোরকাল বলে। এই সময়টি শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়। যৌন ক্ষমতার পূর্ণ বিকাশে তারা প্রজনন ক্ষমতা অর্জন করে। বিমূর্ত বিষয় চিন্তা করতে পারে অর্থাৎ সে বিষয় চোখে দেখা যায় না যেমন সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারে। কে কোন পেশায় যাবে সে অনুযায়ী পড়াশুনা করে। তার মধ্যে নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরি হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করতে আরম্ভ করে। এ বয়সে নিজ চেহারার প্রতি তাদের মনোযোগ বাড়ে। অন্যদিকে, ১৮ থেকে ২৫ বছর। পেশা ও সঙ্গী নির্বাচনের প্রস্তুতি- এ সময়ের অন্যতম কাজ। এ বয়সে বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ তৈরি হয়। অনেকে পেশা সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণি উত্তরণের পর বাস্তবমুখী পেশা নির্বাচনের পথ স্থির হয়। খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে এই বয়সে দর্শকের ভূমিকা পালনে তারা আগ্রহী হয়। তারা সরকার, রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ইত্যাদি নিয়ে বন্ধুদের সাথে চিন্তার আদান-প্রদান করে। উদ্দীপকে 'খ' পর্যায়ে বিমূর্ত চিন্তা করতে পারে। সে কোন পেশায় যাবে সে অনুযায়ী পড়াশোনা করে, যা কৈশোরকালকে নির্দেশ করে এবং 'খ' পর্যায়ে বাস্তবমুখী পেশা নির্বাচনের পথ স্থির হয়। খেলা-ধুলা করার চেয়ে দর্শকের ভূমিকা পালনে আগ্রহী, যা প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিকালকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, 'খ' ও 'গ' পর্যায়ের মধ্যে পার্থক্য বিদ্যমান।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৬ : শিশুর বর্ধন ও বিকাশ · সৃজনশীল
'খ' ও 'গ' পর্যায়ের মধ্যে তুলনামূলক পার্থক্য নিরূপণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর