চিত্র 'B [গণিত] এর 'X [গণিত] চিহ্নিত অংশ ক্ষতিগ্রস্ত হলে 'Y [গণিত] অংশের কাজে কীভাবে বাঁধাগ্রস্ত হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র B এর Y অংশ হলো ক্ষুদ্রান্ত্র এবং X অংশের নাম হলো অগ্ন্যাশয়। 'X [গণিত] চিহ্নিত অংশ অর্থাৎ অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হলে 'Y [গণিত] অংশ অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের কাজ বাধাগ্রস্থ হবে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহপদার্থের পরিপাক শুরু হয়। অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। আন্ত্রিক রসে আন্ত্রিক অ্যামাইলেজ, লাইপেজ, মলটেজ, ল্যাকটেজ ও সুক্রেজ ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে-ট্রিপসিনের সাহায্যে ভেঙে 'অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। [চিত্র] ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যই সম্পূর্ণভাবে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হলে ক্ষুদ্রান্ত্রে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাক বাধাগ্রস্ত হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
চিত্র 'B এর 'X চিহ্নিত অংশ ক্ষতিগ্রস্ত হলে 'Y অংশের কাজে কীভাবে …
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং ' ব্যক্তির BMI ২৭.৩৪ কেজি/ (মিটার) (প্রায়) ।
সুস্বাস্থ্যের জন্য মানব শারীরের সঠিক মানের BMI থাকা দরকার। সুস্বাস্থ্যের জন্য BMI এর আদর্শ মান হচ্ছে ১৮.৫-২৪.৯। ' ব্যক্তির বিএমআই হলো ২৭.৩৪ কেজি/ (মিটার)২ (প্রায়) যা শরীরের জন্য অতিরিক্ত ওজন। তাই ' ব্যক্তির ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন।উত্তর
ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যই সম্পূর্ণভাবে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হলে ক্ষুদ্রান্ত্রে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাক বাধাগ্রস্ত হবে।