মানুষ শাক-সবজির একটি বিশেষ উপাদান হজম করতে না পারলেও দেহের জন্য অত্যাবশ্যক – ব্যাখ্যা কর।
উত্তর: শাক-সবজিতে থাকা খাদ্য আঁশ বা রাফেজ নামক উপাদান মানুষ সরাসরি হজম করতে পারে না, কারণ মানুষের দেহে আঁশ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় এনজাইম নেই। তবে এই আঁশ হজম না হলেও এটি দেহের জন্য অত্যাবশ্যক। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে। আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধাপ্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। তাই হজম না হলেও খাদ্য আঁশ বা রাফেজ মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
মানুষ শাক-সবজির একটি বিশেষ উপাদান হজম করতে না পারলেও দেহের জন্য অত্যাবশ্যক – ব্যাখ্যা কর।
উত্তর
