সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায় কেন?
উত্তর: সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায়, কারণ কোষে উপস্থিত ভিন্ন ভিন্ন রঞ্জক পদার্থ। নতুন পাতায় ক্লোরোফিল বেশি থাকায় গাঢ় সবুজ এবং পুরানো পাতায় কম থাকায় হালকা সবুজ বা হলদেটে দেখা যায়। ফুলে থাকে জ্যান্থোফিল (হলুদ) ও ক্যারোটিনয়েড (কমলা) নামের রঞ্জক পদার্থ। এসব রঞ্জকের বৈশিষ্ট্য হলো হলুদ বা কমলা রঙ প্রতিফলন করা। ফুলে ক্লোরোফিল কম থাকে বা থাকে না, তাই সবুজ দেখা যায় না। তাই ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড এই দুই ভিন্ন রঞ্জকের কারণে পাতায় ও ফুলের রঙে ভিন্নতা সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায় কেন?
উত্তর
