LDL এর স্বাস্থ্যঝুঁকি ব্যাখ্যা কর।
উত্তর: কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। তিন প্রকার লিপোপ্রোটিনের মধ্যে একটিকে LDL বলে, যা খারাপ কোলেস্টেরল হিসেবে আখ্যায়িত। রক্তে LDL কোলেস্টেরলের মাত্রা বেশি হলে রক্তনালির অন্তঃপ্রাচীরের গাত্রে কোলেস্টেরল জমা হয়ে রক্তনালি গহ্বর সংকুচিত হয়ে পড়ে। হৃৎপিণ্ডের করোনারি ধমনিগাত্রে চর্বি জমা হলে ধমনিতে স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্ন ঘটে, ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রক্তে এর পরিমাণ বেশী থাকা ক্ষতিকর।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
LDL এর স্বাস্থ্যঝুঁকি ব্যাখ্যা কর।
উত্তর
