একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন?
ক. 20-40
খ. 30-50
গ. 50-65
ঘ. 55-70
উত্তর: 50-65
ব্যাখ্যা: পানির অপর নাম জীবন। জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই পানির স্থান। দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য। দেহকোষের গঠন এবং প্রতিপালন পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের 50%-65% পানি থাকা প্রয়োজন। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর: 50-65।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · MCQ