একজন লোকের দৈনিক কী পরিমাণ শক্তি প্রয়োজন তা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না?
ক. মৌল বিপাক
খ. পুষ্টি উপাদান
গ. দৈহিক পরিশ্রমের ধরন
ঘ. খাদ্যের প্রভাব
উত্তর: পুষ্টি উপাদান
ব্যাখ্যা: একজন লোকের দৈনিক কী পরিমাণ শক্তির প্রয়োজন তা প্রধানত নির্ভর করে তিনটি বিষয়ের উপর। ১. মৌলবিপাক, ২. দৈহিক পরিশ্রমের ধরন ও ৩. খাদ্যের প্রভাব। এছাড়া দেহের বৃদ্ধির শারীরিক অবস্থা ও আবহাওয়ার উপরও শক্তির চাহিদা নির্ভর করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · MCQ