খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয় নিচের কোনটি?
ক. কীট ও বালাইনাশক
খ. সোডিয়াম বেনজয়েট ও সরবেট
গ. ফরমালিন ও হেভিমেটাল
ঘ. এন্টিবায়োটিক ও বাণিজ্যিক রং
উত্তর: সোডিয়াম বেনজয়েট ও সরবেট
ব্যাখ্যা: খাদ্য সংরক্ষণে বিভিন্ন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাতে খাদ্যদ্রব্যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ করতে না পারে। সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম এপারনেট, সালফার ডাই অক্সাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজোয়েট, সরবেট (পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম) খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়। স্বাস্থ্যঝুঁকির কারণে ক্ষতিকর ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ কখনোই খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর: সোডিয়াম বেনজয়েট ও সরবেট।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · MCQ
