একটি সরলরেখা ও একটি সমতলের মধ্যে দুইটি সাধারণ বিন্দু থাকলে রেখাটি তলের কীরূপ হয়?
ক. সমান্তরাল
খ. সমতলীয়
গ. লম্ব
ঘ. নৈকতলীয়
উত্তর: সমতলীয়
ব্যাখ্যা: সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক: • একটি সরলরেখা একটি সমতলের সঙ্গে সমান্তরাল হলে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। • একটি সরলরেখা কোনো সমতলকে ছেদ করলে তাদের মধ্যে মাত্র একটি সাধারণ বিন্দু থাকবে। • যদি কোনো সরলরেখা ও সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে সম্পূর্ণ সরলরেখাটি ঐ সমতলে অবস্থিত হবে।
SSC উচ্চতর গণিত অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) · MCQ
