সালোকসংশ্লেষণে— i. গ্লুকোজ উৎপন্ন হয় ii. সূর্যালোক ব্যবহৃত হয় iii. রাসায়নিক শক্তি উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় এবং সূর্যালোক ব্যবহার করে মাটি থেকে শোষিত পানি ও বায়ু থেকে শোষিত কার্বন ডাই অক্সাইড এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ( [গণিত] ) নামক শর্করা তৈরি করে। অর্থাৎ, (i) ও (ii)নং সঠিক। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে সূর্যালোক ব্যবহার করে তা রাসায়নিক শক্তি হিসেবে শর্করার মধ্যে থেকে যায়। অর্থাৎ, (iii)নং সঠিক।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ