পারমাণবিক চুল্লির দ্বারা— i. বিদ্যুৎ উৎপাদন করা হয় ii. চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হয় iii. প্রচুর শক্তি উৎপন্ন করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লি ব্যবহার করা হয়। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়া হয়, সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তাকে পারমাণবিক চুল্লি বলে। অর্থাৎ, (i) ও (ii)নং সঠিক। পারমাণবিক চুল্লির সাহায্যে প্রচুর শক্তি উৎপাদন করা যায়। অর্থাৎ, (iii)নং সঠিক। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ