ড্রাই সেল— i. এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ ii. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় iii. টর্চলাইটে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: ড্রাই সেল (কোষ) এক ধরনের গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মাধ্যেম রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সাধারণত টর্চলাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, খেলনা চালাতে ড্রাই সেল ব্যবহার করা হয়। ড্রাই সেলও অ্যানোড এবং ক্যাথোড দ্বারা গঠিত। অতএব. প্রশ্নটির সঠিক উত্তর গ) ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ