ধাতু বিশুদ্ধকরণে— i. ভেজাল মিশ্রিত ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় ii. বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় iii. বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু বিশুদ্ধ করা হয়। এক্ষেত্রে যে ভেজাল মিশ্রিত ধাতুকে বিশুদ্ধ করতে হবে সেই ধাতুকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। অর্থাৎ ভেজাল মিশ্রিত ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ, (i)নং সঠিক। যে ধাতুকে বিশুদ্ধ করতে হবে সেই ধাতুর বিশুদ্ধ দণ্ডকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ, (ii)নং সঠিক। অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হতে থাকে। তাই ক্যাথোড তথা বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে। অর্থাৎ, (iii)নং সঠিক।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · MCQ