প্রসাধনীর ক্ষেত্রে প্রযোজ্য— i. অম্লীয় প্রকৃতির ii. ত্বকের pH এর সাথে সামঞ্জস্য থাকতে হয় iii. pH এর মান 3.8-4.5 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: ত্বকের pH 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকে। ত্বক অম্লীয় প্রকৃতির যা ত্বকে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। কাজেই প্রসাধনীর pH মান 4.8 থেকে 5.5 এর বেশি থাকলে সেই প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের স্বাভাবিক অম্লত্ব কমে যাবে। তাই প্রসাধনীর pH এবং ত্বকের pH সামঞ্জস্য থাকতে হয়। এ জন্য প্রসাধনীর pH 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকতে হয় অর্থাৎ অম্লীয় প্রকৃতির হতে হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ