হেবার প্রণালীতে [গণিত] উৎপাদনের বিক্রিয়াটি— i. উভমুখী বিক্রিয়া ii. তাপোৎপাদী বিক্রিয়া iii. তাপহারী বিক্রিয়া নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: হেবার প্রণালীতে [গণিত] উৎপাদনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ও চাপ: হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের 1 : 3 অনুপাত মিশণকে 200-250 atm চাপে 450°C-550°C তাপমাত্রায় উত্তপ্ত আয়রন প্রভাবকের উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। [চিত্র] অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ