অ্যামোনিয়াম সালফেট— i. মাটির অম্লত্ব কমায় ii. মাটির pH কমায় iii. উদ্ভিদের নাইট্রোজেন সরবরাহ করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: অ্যামোনিয়াম সালফেট এর ব্যবহার: মাটির ক্ষারকতু অত্যধিক হয়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে তা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ মাটির pH কমানোর জন্য ব্যবহৃত হয়। এটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন ও সালফার সরবরাহ করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ