সাবান বা ডিটারজেন্টের পানি আকর্ষী প্রান্ত— i. ঋণাত্মক চার্জ যুক্ত হয় ii. হাইড্রোফিলিক হয় iii. পানিতে দ্রবীভূত থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সাবান বা ডিটারজেন্ট দ্রবীভূত হয়ে ঋণাত্মক আধানযুক্ত সাবান বা ডিটারজেন্ট আয়ন উৎপন্ন করে। সাবান বা ডিটারজেন্ট আয়নের দুটি প্রান্ত বিদ্যমান। একটি প্রান্ত পানি আকর্ষী অর্থাৎ হাইড্রোফিলিক হয়। কারণ এই প্রান্ত পানি কর্তৃক আকর্ষিত হয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয়। এই প্রান্ত ঋণাত্মক চার্জযুক্ত। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · MCQ