এক টুকরো লোহা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ ডুবে না- কেন?
উত্তর: লোহার খণ্ড পানিতে ভাসে না কারণ লোহার খণ্ড দ্বারা অপসারিত পানির ওজন লোহা খণ্ডের ওজনের চেয়ে অনেক কম। কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কারণ জাহাজের ভিতরটা ফাঁপা। ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। এতে জাহাজ পানিতে নামালে প্রথমে ডুবতে শুরু করে। খানিকটা ডুবার পর যখন অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয় তখন জাহাজটি ভাসতে থাকে। এ কারণেই একখণ্ড লোহা পানিতে ডুবলেও লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
এক টুকরো লোহা পানিতে ডুবে গেলেও লোহার তৈরি জাহাজ ডুবে না- কেন?
উত্তর

