পীড়ন কীভাবে বিকৃতি ঘটায়? ব্যাখ্যা কর।
উত্তর: বস্তুর আকার বা আকৃতির আপেক্ষিক পরিবর্তন হলো বিকৃতি। আর বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে উদ্ভুত বিকৃতি প্রতিরোধকারী বল হলো পীড়ন। বাহ্যিক বলের প্রভাবে বস্তুতে বিকৃতি ঘটানোর চেষ্টা করলে পীড়নের উদ্ভব হয়। আবার নির্দিষ্ট মানের বিকৃতি ঘটানোর জন্য প্রযুক্ত বাহ্যিক বল ও বস্তুতে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী পীড়নজনিত বল পরস্পর সমান। মূলত এই বল বস্তুর অভ্যন্তরীণ অণুসমূহের মধ্যবর্তী আন্তঃআণবিক বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুতে বিকৃতি ঘটায় এবং হুকের সূত্রানুসারে, পীড়ন বিকৃতির সমানুপাতিক হওয়ায় বিকৃতি যত বেশি হয় পীড়ন তত বেশি হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
পীড়ন কীভাবে বিকৃতি ঘটায়? ব্যাখ্যা কর।
উত্তর

